অপরাধ

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা (২০) এক তরুণীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মিরেরবাগ এলাকা বরাবর মাঝ নদী থেকে ওই তরুণীর ভাসমান মৃতদেহ উদ্ধার করে সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদার বলেন, লোকমুখে শুনতে পাই মিরেরবাগ এলাকা বরাবর মাঝ নদীতে একটি মৃতদেহ ভাসছে। খবর পাওয়ার পর নদীতে গিয়ে ভাসমান অবস্থায় ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করি। তরুণীর পরনে ছিল লাল পায়জামা ও কামিজ।

ওসি জানান, ধারণা করা হচ্ছে মৃতদেহটি বেশ কয়েক দিনের পুরোনো। মৃতদেহটি পচে গলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা