অপরাধ

শত কোটি টাকা আত্মসাতে বিলাসী জীবন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শত কোটি টাকার এক ঋণখেলাপি ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতারের পর শনিবার (১৮ সেপ্টেম্বর) তাকে চট্টগ্রামে আনা হয়।

গ্রেফতার ব্যবসায়ী হলেন- নগরের কোতোয়ালী থানার লাভলেইন আবেদীন কলোনী এলাকার হোসাইন হায়দার আলী। নগরের জুবিলী রোডে মেসার্স জুবিলী ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তার বিরুদ্ধে ১০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, ২০১২ সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করে আত্মগোপন করে হোসাইন হায়দার আলী। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। আদালত বিচার শেষে ১০০ কোটি টাকার অর্থদণ্ড দেয় এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ব্যাংকের টাকা আত্মসাৎ করে দীর্ঘ ১০ বছর ধরে ঢাকায় বসবাস করছেন হোসাইন হায়দার আলী। তিনি ব্যাংকে ঋণ শোধ না করে ঢাকায় অভিজাত বাড়ি বানিয়েছেন। সেখানে পরিবারসহ বিলাসবহুল জীবন-যাপন করেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা