অপরাধ

বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে যৌন নির্যাতন

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে অভিযোগ তিনিও একই বিভাগের শিক্ষক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে একাডেমিকসহ সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন।

ওই শিক্ষিকা নির্যাতনের লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত শুরু করেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তদন্তের প্রথম দিনে নারী শিক্ষকের শুনানি করেছে সেল কমিটি।

অভিযোগে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাতে ওই শিক্ষক তার বাসায় শিক্ষিকাকে ডেকে নেন এবং যৌন নির্যাতন করেন। ঘটনার পর বিভিন্ন সময় ভুক্তভোগী শিক্ষিকাকে হুমকি দেওয়া ও হয়রানি করা হয়।

এ বিষয়ে শিক্ষিকা জানান, যৌন নির্যাতনের ঘটনাটি তিনি লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে অবহিত করেছেন। বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছেন। এ সময় তিনি যথাযথ বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অভিযুক্ত শিক্ষক বলেন, শিক্ষিকা কেন আমাকে এভাবে হেনস্তা করছেন তা জানি না। তার (শিক্ষিকা) সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। তাই বাড়ি এসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান তাসলিমা খাতুন বলেনন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা