অপরাধ

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) চাঁদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. হোসাইনকে (৩১) গ্রেপ্তার করেছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে পৌরসভা এলাকার শিলন্দিয়া মুন্সিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, চাঁদপুর মডেল থানায় এ ঘটনায় মামলা হয়েছে। পর তাকে তদন্তের স্বার্থে ঢাকায় পাঠনো হয়।

পুলিশ জানায়, মো.হোসাইন বাংলা টিমের সক্রিয় সদস্য। তিনি সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

হোসাইনের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়া ও অ্যানক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তিনি উগ্রপন্থী মতবাদ প্রচার এবং অন্যদের সশস্ত্র জিহাদের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতেন। এছাড়া দীর্ঘ দিন ধরে তিনি ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি ও আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শ অনলাইনে প্রচার করে আসছিলেন।

হোসাইন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পদ গ্রহণ, সমর্থন, অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা