অপরাধ

পুলিশের নতুন মুখপাত্র কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) আইজিপি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এর আগে তিনি সদর দপ্তরে মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের এআইজি মো. কামরুজ্জামান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি বাংলাদেশ পুলিশের মুখপাত্রের দায়িত্ব পালন করে থাকেন। পুলিশ মুখপাত্রের নতুন দায়িত্ব পাওয়া মো. কামরুজ্জামান এর আগে র‌্যাব সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখায় সহকারী পরিচালক এবং ফরিদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর থেকে পুলিশ সদর দপ্তরে মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগ সামলে আসছিলেন তিনি।

এদিকে, একই আদেশে এআইজি (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পালন করে আসা সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানাকে পুলিশের ইন্সপেকশন-২ শাখায় এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা