অপরাধ

পাসপোর্ট অফিসে দালালচক্রের ৯ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট অফিসের সামনে থেকে দালালি করার সময় ৯ জনকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১৪।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে র‌্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, রোববার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা শহরের পূর্ব মেড্ডায় অবস্থিত জেলা পাসপোর্ট অফিসের সামনে এই অভিযান পরিচালনা করেন। পাসপোর্ট অফিসের আশপাশ থেকে ৯ দালালকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পশ্চিম মেড্ডার সুজন মিয়া (২৬), একই এলাকার সোহাগ মিয়া (২৬), সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হরিনাদি এলাকার মোজাম্মেল, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার রাসেল মিয়া, একই এলাকার কাজী অলি উল্লাহ, পূর্ব মেড্ডার রাকিব মিয়া, নাসিরনগর উপজেলার চাতলপাড়ের আতিকুল ইসলাম, কসবা উপজেলার রাইতলা গ্রামের মহিউদ্দিন আহমেদ ও কসবা উপজেলার মীরাতলা গ্রামের আমজাদ খান।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী এক জনকে ১৫ দিনের ও বাকী ৮ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে দীর্ঘদিন ধরেই পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কোনো কাজ হয় না এমন অভিযোগ অনেক পাসপোর্ট আবেদন কারিদের। পাসপোর্ট আবেদন কারি শরীফ হোসাইন জানান,দালাল ছাড়া আমি আমার পাসপোর্ট তিনদিন ঘুরেও আবেদন জামা দিতে পারি নাই। পরে বাধ্য হয়ে দালাল দিয়ে আমার আবেদনটি জমা দেই। এমন অভিযোগ এই অফিসে প্রতিনিয়ত।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা