অপরাধ

রাজধানীতে কারখানা শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুলে মো. রনি শেখ (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ফকিরাপুল প্রিন্টিং প্রেস ছাপা কারখানার কাজ করতো।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় নৃর প্রিন্টার্স ফকিরাপুল, পানির ট্যাংক এর গলি, হোল্ডিং নং ১৭১ এ ঘটনা ঘটে।

নিহত রনির চাচা রেজাউল মিয়া জানান, রনি প্রেস ছাপা কারখানায় কাজ করতো। তার বাবাও অন্য কার কারখানায় কাজ করে। রাতে রনি খাওয়া শেষে ঘুমাতে যায়। সকালে বাবা-চাচা ঘরের দরজা খুলতে বলে। তার কোন সাড়াশব্দ পাচ্ছিল না পরে প্রেস কারখানার শাটার খুলে দেখেন রুমে ঝুলে আছে।

রনির চাচা আরও বলেন, কি কারনে কেন আত্মহত্যা করেছে বলতে পারছি না তবে রাতে একটি মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিল হয়তো প্রেমঘটিত কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে।

পরে সেখান থেকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা