মো. গিয়াস উদ্দিন ওরফে সুজন
অপরাধ

গুলি ছুড়ে ভাইরাল, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গুলি ছুড়ে ভাইরালের পর গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. গিয়াস উদ্দিন ওরফে সুজন। তার থেকে একটি বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডি থেকে গিয়াস উদ্দিন ও চট্টগ্রামের খুলশীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে সহযোগী মাঈনউদ্দিন সাঞ্জুকে (৩৯) গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুরে আওয়ামী লীগের শোকসভায় সংঘর্ষকালে গিয়াস উদ্দিন অস্ত্র উঁচিয়ে গুলি করেন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পর মামলা হয়। মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, শনিবার গোপন সংবাদে ধানমন্ডি থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে সহযোগী মাঈনউদ্দিন সাঞ্জুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলি করার বিষয়টি স্বীকার করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা