অপরাধ

জামিন পাননি ওসি প্রদীপ

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পাননি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। সে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামিও।

একই মামলার অভিযোগ আমলে নিয়ে ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দীন চৌধুরী বলেন, জামিন শুনানি শেষে প্রদীপের আবেদনটি নাকচ করে দেয় আদালত।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগ আমলে নিয়েছে আদালত। প্রদীপ গ্রেফতার আছেন, কিন্তু তার স্ত্রী পলাতক। তাই প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মেজর সিনহা হত্যা মামলায় আত্মসমর্পণের পর ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সামনে আসে। এ অভিযোগে গত বছরের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন।

১৪ সেপ্টেম্বর ওই মামলায় প্রদীপকে গ্রেফতার দেখানো হয়। মামলায় প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

ওই মামলায় র‌্যাবের প্রতিবেদনে বলা হয়, প্রদীপের মাদক কারবারে সম্পৃক্ততা জেনে ফেলায় সিনহাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে পরিকল্পনা করে তাকে খুন করে ‘বন্দুকযুদ্ধ’ বলে প্রচার চালানোর চেষ্টা করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা