অপরাধ

আদালতে হবিগঞ্জের সেই নববধূর জবানবন্দি

হবিগঞ্জ প্রতিনিধি : গত ২৫ আগস্ট এক যুবক তার নববধূকে নিয়ে হাওরে ঘুরতে যান। মাঝ হাওরে যাওয়া মাত্রই মুছা মিয়ার নেতৃত্বে ৮ যুবক তাদের নৌকায় উঠেন। তারা দেশীয় অস্ত্রের মুখে নতুন দম্পতিকে জিম্মি করেন। পরে নির্জন স্থানে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করেন এবং সেই ঘটনা ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেওয়া হুমকি দেওয়া হয়। সামাজিক সম্মানের ভয়ে স্বামী-স্ত্রী ঘটনাটি গোপন রাখেন। গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে নববধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জের লাখাই উপজেলার টিক্কা হাওরের ওই ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন নববধূ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১২২ ধারায় জবানবন্দি দেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী মো. হাফিজুল ইসলাম বলেন, ঘটনা ওখানেই শেষ নয়। ওই ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি দিয়ে নববধূর স্বামীর কাছে নয় লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। নিরুপায় হয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন ওই নারীর স্বামী। পরে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মুড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্টু মিয়ার ছেলে সোলায়মান হোসেন রনি (২২), রুকু মিয়ার ছেলে শুভ মিয়া (১৯) ও ইব্রাহীম মিয়ার ছেলে মিঠু মিয়া (২৩)।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ৩ জনকে শুক্রবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে রনি ও মিঠুর পাঁচদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা