অপরাধ

ছাত্রকে বলাৎকার অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ছাত্রকে বলাৎকারের মামলায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আবু রায়হানকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার (২৭ আগস্ট) ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতারকরা হয় তাকে। অভিযুক্ত আবু রায়হান সলঙ্গা থানার খোলাপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দ্বীনই শিক্ষার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে সলঙ্গা থানার কুমাজপুর দারুল আবরার কওমী হাফিজিয়া মাদরাসায় ভর্তি করে তার পরিবার। ওই শিক্ষার্থী মাদরাসার আবাসিক থেকে গত এক বছর যাবত লেখাপড়া করছিল। গত ১১ আগস্ট রাতে মাদরাসার শিক্ষক আবু রায়হান ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, বলাৎকারের বিষয়টি প্রকাশ করলে শিক্ষক তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রটিকে বলাৎকার করে। ক’দিন পর আবার কু-কর্ম করার প্রস্তাব দিলে ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হলে পরদিন সকালে তাকে মারধর করে। মারধরের ঘটনার পর ওই শিক্ষার্থী ছুটি চায়, শিক্ষক ছুটি না দিলে ওই শিক্ষার্থী গোপনে ১৯ আগস্ট বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তার পরিবারের কাছে শিক্ষক আবু রায়হানের কথা খুলে বলেন। পরে ওই শিক্ষার্থীর পরিবার সলঙ্গা থানায় মামলা দায়ের করে এবং র‌্যাব-১২ এর কাছে অভিযুক্তকে গ্রেফতারের আকুতি জানায়। গ্রেপ্তারের পর অভিযুক্ত মাদরাসা শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা