অপরাধ

অটোরিকশা চালকে পিটিয়ে হত্যা, আটক ১০

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মো. জুলহাস হাওলাদার (৩৫) নামের এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ আগষ্ট) বিকাল ৩ টা পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকায় তাদের আটক করা হয়। এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পদ্মা সেতু সংলগ্ন মাওয়া চার রাস্তা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুর্নবাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, হলেন,মো.সেলিম, মো.রাব্বি, তপু মিয়া, আল-আমিন হোসেন, আরিফ হোসেন, আব্দুল মান্নান, ইসরাফিলসহ ১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) সকাল সাড়ে ৭ টার দিকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে জুলহাসকে রড দিয়ে বেদম পেটায়। এতে গুরুতর আহত হয় সে। পরে জুলহাসের স্বজনদের খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটক ব্যক্তি পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, জুলহাসকে চোর সন্দেহে তারা পিটিয়েছেন। তবে নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে জুলহাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. রেজাউল হক জানান, সকাল ৯ টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরবর্তীতে পুলিশকে ঘটনাটি জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। এরা সবাই পদ্মাসেতুর নিরাপত্তাকর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার ( লৌহজং-শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা