অপরাধ

গুলশানে তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান ১ নম্বরে বাসা ভাড়া নিয়ে মদ বিক্রি করতো একটি চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় এই বাসা থেকে মদ সরবরাহ করতো তারা। রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে তারা মদের ব্যবসা করতো। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বিদেশি মদ সংগ্রহ করে লোকজনের কাছে পৌঁছে দিতো।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশান ১ নম্বরের ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির ৬ তলায় অভিযান চালিয়ে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় ৩০০ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মেহেদী হাসানসহ গুলশান ও মোহাম্মদপুর জোনের মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পুলিশ সদস্যরা (পরিদর্শক)।

রাশেদুজ্জামান বলেন, কালাম রিয়েল এস্টেট নামক একটি প্রতিষ্ঠানের মালিকের ছেলে ফয়সালকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেই সঙ্গে তাদের গাড়িচালক ইব্রাহিম ও আলমকে গ্রেফতার করা হয়। বিদেশি মদ রাখার অভিযোগে আমরা তাদের গ্রেফতার করি। সেই সঙ্গে দুটি গাড়িও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, তারা এসব মদ কোথা থেকে সংগ্রহ করতো কিংবা কতদিন ধরে সংগ্রহ করে আসছে, তা জিজ্ঞাসাবাদে জানা সম্ভব হবে। আমরা মাত্র তাদের গ্রেফতার করেছি, পরে জিজ্ঞাসাবাদ করবো। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

রাশেদুজ্জামান জানান, তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২০০৯ সালের লাইসেন্স থাকলেও পরে তা রিনিউ করা হয়নি। আর মাদকের নিজস্ব লাইসেন্স থাকলেও এত মাদক মজুত কিংবা সংরক্ষণ করার আইনগত কোনও বৈধতা নেই।

গুলশানের ওই বাসা ছাড়াও ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের একটি অফিস থেকেও বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় দুটি গাড়িও জব্দ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা