সারাদেশ

সিরাজগঞ্জে বিপুল গাজাসহ দুই কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ৫০ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা। এ সময় সাথে মাদক বহনকারী কাভার্ড ভ্যানটিও জব্দ করে র‍্যাব।

বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে জেলার সলঙ্গা থানার আব্দুল আজিজ ফিলিং স্টেশন এলাকা থেকে কাভার্ড ভ্যান ও মাদকসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পটুয়াখালী সদর উপজেলার শাজাহান গাজির ছেলে রিয়াজ উদ্দিন (২৮) ও ভোলার চরফ্যাশন উপজেলার জয়নাল আবেদীনের ছেলে গোলামুর রহমান লিমন (১৯)।

র‍্যাব-১২র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার আব্দুল আজিজ ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসি চালানো হয়। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থেকে ৫০ কেজি গাজাসহ রিয়াজ উদ্দিন ও লিমনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা