সারাদেশ

পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ, ৬ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে ছয় যুবককে আটক করেছে র‌্যাব। পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর (শালুকডুবি) গ্রামের মেহেদী হাসান, ইকরগাড়া গ্রামের ফারুক হোসেন, শালবনপাড়া গ্রামের আরমান হোসেন, তিলা বদুল (নামাপাড়া) গ্রামের সুজন হালদার, জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের একলাছুর রহমান ও একই গ্রামের শাহিনুর রহমান।

জানা গেছে, আটকরা তাদের কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন পর্নোগ্রাফি ভিডিও যুবক ও কিশোরদের কাছে বিক্রি করতেন। গতকাল রাতে বটতলী বাজারে তল্লাশি চালিয়ে সেই কম্পিউটার সেটগুলো জব্দ করে র‌্যাব। এর সঙ্গে জড়িত ছয় যুবককে আটকও করা হয়।

র‌্যাব-৫ এর ক্যাম্প অধিনায়ক লে. কমান্ডার তৌকির এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

সেঞ্চুরিয়নে কি চার পেসার নিয়ে চমক দেবে বাংলাদেশ

এক নজরে সেঞ্চুরিয়ন টেস্ট ও একাদশ ভাবনা

নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নি...

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের ১৫তম...

দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগে আমন ধানের ক্ষতি

দিনাজপুরের ১৩টি উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হলেও...

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে মোর্শেদ আলমের অভিনন্দন

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা