অপরাধ

দেড় মাস রিমান্ডে রাখতে চায় মিশু ও জিসানকে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার ফারিয়া মাহবুব পিয়াসা চক্রের সদস্য শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও তাঁর সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসানকে (৩৯) পৃথক ৪টি মামলায় ১০ দিন করে ৪০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই দুই আসামিকে হাজির করে ভাটারা থানার পুলিশ এ রিমান্ড আবেদন করে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চার মামলায় রিমান্ডে নেয়ার আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে জধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র, জাল টাকা, মাদক এবং অশ্লীল ভিডিওসহ তাঁদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়।

মামলাগুলো করা হয়েছে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।

গ্রেফতারের পর র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, শরফুল হাসান ওরফে মিশু হাসান ও তাঁর সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসান একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের সদস্য প্রায় ১০ থেকে ১২ জন। তাঁরা রাজধানীর বিভিন্ন আভিজাত এলাকা বিশেষ করে গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে থাকেন। ওই সব পার্টিতে তাঁরা অংশগ্রহণকারীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ পেয়ে থাকেন। অংশগ্রহণকারীরা উচ্চবিত্ত পরিবারের সদস্য। প্রতিটি পার্টিতে ১৫-২০ জন অংশগ্রহণ করতেন।

এ ছাড়া বিদেশেও প্লেজার ট্রিপের আয়োজন করতেন। একইভাবে উচ্চবিত্তের প্রবাসীদের জন্যও দুবাই, ইউরোপ ও আমেরিকায় এ ধরনের পার্টি আয়োজন করতেন। তাঁরা ক্লায়েন্টদের গোপন ছবি ধারণ করে অপব্যবহার করতেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত ২৪ ঘণ্টায় পাল্টাপাল্টি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়...

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানির অভিযোগে ৬০ বাণিজ্যিক অংশীদারের...

ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার

সরকারি ছুটির দিনে সরকারি দপ্তর বন্ধ থাকার কথা। কিন্তু ঝালকাঠি পৌর ভূমি অফিসে...

বর্ষাকালে ত্বকের যত্নে ৫ উপায়

বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় এবং জমে থাকা ঘাম আমাদের ত্বকের নানাভাব...

সিরাজদীখানে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা