অপরাধ

রিমান্ডে আসামির মৃত্যু, ‘আত্মহত্যা’ বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার উত্তরা-পূর্ব থানা পুলিশের হেফাজতে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ওই থানার হাজতে থাকা মো. লিটন (৪৫) হাজতখানার বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মাদকের একটি মামলায় লিটনকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই র‌্যাব-১ এর একটি দল উত্তরা বিডিআর বাজার এলাকা থেকে পাঁচ হাজার ৮ পিস ইয়াবাসহ লিটনকে আটক করেছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এরপর পরের দিন তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। সোমবার ছিল তার রিমান্ডের প্রথম দিন। এ রাতেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লিটনের বাড়ি বগুড়ার কাহালু থানা এলাকায়।

পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাস বলেন, তারা থানা হাজতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছেন। তাতে দেখা যায়, সোমবার রাত আনুমানিক দুইটার দিকে ওই আসামি হাজতে থাকা কম্বল ছিঁড়ে ফেলেন। সেই টুকরা নিয়ে হাজতের ভেতরের টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ৩টার দিকে থানার পুলিশ বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই আসামির মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত করা হয়েছে। রাতে হাজতখানায় দায়িত্বরত পুলিশের কোনো সদস্যের গাফিলতি ছিল কি-না তা তদন্তের তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

পুলিশের আরেকজন কর্মকর্তা বলেন, লিটন এক সময়ে পরিবহন শ্রমিক ছিলেন। এরপর মাদকের কারবারে জড়িয়ে যান। র‌্যাবের হাতে গ্রেফতারের আগে আরও দুইবার মাদকসহ গ্রেফতার হয়েছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা