অপরাধ

হেলেনার ৮ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চাঁদাবাজির মামলায় চারদিন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ মামলায় চারদিন করে রিমান্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) হেলেনার উপস্থিতিতে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) শাহীনুর রহমান এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনা জাহাঙ্গীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে র‌্যাপিড একশন ব্যাটালিয়া (র‌্যাব)। শুক্রবার রাতে তার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

এর মধ্যে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়। পরে এই মামলায় তাকে তিনদিনের রিমান্ডে পাঠায় আদালত।

হেলেনার বিরুদ্ধে সোমবার বিকেলে পল্লবী থানায় চাঁদাবাজির মামলা হয়। মামলাটি করেন আব্দুর রহমান তুহিন নামে ভোলার এক সাংবাদিক।

মামলাটির বিষয়ে পল্লবী থানা জানায়, হেলেনার মালিকানাধীন জয়যাত্রা টিভিতে ভোলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ার নামে আব্দুর রহমান তুহিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় কর্তৃপক্ষ।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাতদিন এবং চাঁদাবাজি মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামি পক্ষে শফিকুল ইসলাম রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। আইনজীবী বলেন, হেলেনা জাহাঙ্গীর একটি প্রতিহিংসার শিকার।

রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়।

শুনানি শেষে দুই মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা