মডেল মরিয়ম আক্তার মৌ
অপরাধ

মদ-গাঁজা-সিসাসহ মডেল মৌ ও পিয়াসা আটক

বিনোদন ডেস্ক: বাসা থেকে মদ, ইয়াবা, সিসাসহ মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও বাসায় মদের বার থাকায় মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

রোববার (১ আগস্ট) দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

এর আগে চলচ্চিত্র নায়িকা একাকে শনিবার (৩১ জুলাই) পুলিশ আটক করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে। পরে তার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করে মাদক মামলায় কারাগারে পাঠানো হয় রোববারে। সেই রেশ কাটতে না কাটতেই রোববার দিবাগত রাতে দু্ই মডেলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মদ ও বাসায় মদের বার রাখার অভিযোগে মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করে ডিবি।

রোববার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করে ডিবি। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

এর আগে, মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করে ডিবি। বারিধারার ৯ নম্বর রোডে ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে মদ, ইয়াবা, সিসাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

পিয়াসাকে আটকের পর ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পিয়াসাকে আটক করা হয়েছে।

পরে পিয়াসাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরে মডেল মৌয়ের বাসায় অভিযান চালায় ডিবি। সেখান থেকেও বিপুল পরিমাণ মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এরপর তাকেও আটক করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা