অপরাধ

ধর্ষণের জন্য হাজার বছর কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর অনেক দেশে ধর্ষণসহ নানা অপরাধের উপরে ভিত্তি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়। আবার অনেক দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ। তাই ওইসব দেশে অপরাধের উপর নির্ভর করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়।

অবাক হলেও সত্য, এই কারাদণ্ডের মেয়াদ হাজার থেকে লক্ষ বছর পর্যন্ত হতে দেখা গেছে। এ রকম লাখ লাখ বছর মেয়াদে সাজা সত্যি চমকে দেয়ার মতো।

১৯৯৪ সালে অ্যালান ওয়েইন ম্যাকলুরিন নামে এক ব্যক্তিকে ধর্ষণ, অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনসহ বিভিন্ন অপরাধে ২১ হাজার ২৫০ বছরের কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক আদালত।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার আদালত চার্লস স্কট রবিনসন নামে আরেক শিশু ধর্ষককে ১৯৯৪ সালেই ৩০ হাজার বছর কারাদণ্ড দেন। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন চার্লস। মজার ব্যাপার হলো, ১০৮ বছর বয়স হলে চার্লস প্যারোলে মুক্তি পাবেন বলে রায় দেন আদালত।

এ পর্যন্ত বিশ্বের দীর্ঘতম দিনের সাজা পাওয়ার রেকর্ড চাময় থিপিয়াসো নামে এক ব্যক্তির। ১ লাখ ৬০ হাজার থাই নাগরিকের সঙ্গে প্রতারণার অভিযোগে চাময় থিপিয়াসোকে এক লাখ ৪১ হাজার ৭৮ বছরের কারাদণ্ড দেন আদালত।

থাইল্যান্ডের আইনে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ডের বিধান থাকলেও বিপুল সংখ্যক মানুষের সঙ্গে প্রচারণার দায়ে থিপিয়াসোকে এই সাজা দেয়া হয়। যদিও ১৪ বছর কারাভোগ শেষেই মুক্তি পান তিনি।

গ্যাব্রিয়েল মার্চ গ্রানাডোস নামে স্পেনের এক পোস্টম্যানকে ১৯৭২ সালে তিন লাখ ৮৪ হাজার ৯১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো ৪০ হাজারেরও বেশি চিঠি প্রাপকের কাছে পৌঁছে না দেয়ার। তবে পরবর্তীতে অবশ্য তার সাজা কমিয়ে ১৪ বছর করা হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা