অপরাধ

কক্সবাজারে ইয়াবাসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিনিধি,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।

সোমবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া বসতঘর থেকে তাদের আটক করা হয়। এরা হলেন স্থানীয় কালা মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৪০) ও তার স্ত্রী হামিদা খাতুন (৩৬)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, হোসেনের বাড়িতে ইয়াবার মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পরে তাদের বসতঘর থেকে ৩২ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকাসহ তাদের আটক করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় দুইটি স্মার্ট ফোন ও ৫ ভরি স্বর্ণ।

মো. হাফিজুর রহমান আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকের মামলা দাযের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে। আটককৃতরা স্বীকার করে জানিয়েছে, মাদক বেচাকেনা করে এসব স্বর্ণ ও মুঠোফোন কেনা হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা