অপরাধ

পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারণাই যার কাজ 

নিজস্ব প্রতিবেদক : পাত্র চাই চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণাচক্রের অন্যতম আরো এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট। এই নারীকে তার স্বামীসহ প্রতারকচক্র পাত্রী সাজিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতো।

গ্রেফতার হওয়া নারী হলেন- মোসা. তামান্না (২৭)। তিনি জামালপুরের ইসলামপুর থানার গোয়ালেরচর এলাকার মো. ফারুক হোসেনের স্ত্রী। বর্তমানে ঢাকার রামপুরায় ই ব্লকের ৫ নস্বর রোডের ২৩ নম্বর বাড়ির ৭ম তলায় থাকেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে রামপুরায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম সদস্য তামান্নাকে গ্রেফতার করা হয়। এর আগে পাত্র চাই বিজ্ঞান দিয়ে প্রতারণাচক্রের মূলহোতা সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল (৩০), মো. সিরাজুল ইসলাম সিরাজ (৪০), ফিরোজ মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও এক নারী সদস্য তামান্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা।

সিআইডির এই কর্মকর্তা জানান, এই চক্র সাধারণত কানাডার সিটিজেন সুন্দরী বিধবা সন্তানহীন নামাজি পাত্রীর জন্য ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহী বয়স্ক পাত্রের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রের গ্রেফতার পুরুষ সদস্যরা সাদিয়া ও তামান্নাকে পাত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি করতেন। এরপর পাত্রীর সঙ্গে নিয়মিত কথোপকথন ও দেখা-সাক্ষাৎ করার মাধ্যমে বিশ্বাস অর্জন করে কানাডায় নিয়ে যাওয়া বাবদ ইমিগ্রেশন, ম্যারেজ সার্টিফিকেট, ভিসা প্রসেস ইত্যাদির নামে অর্থ হাতিয়ে নিতো।

এই চক্রের কাছে প্রতারণার শিকার অনেক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট এ পর্যন্ত চক্রের মূলহোতা জান্নাতুল ফেরদৌসসহ চার সদস্যসকে গ্রেফতার করে।

চক্রের আরও কয়েকজন সদস্য এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে সিআইডির অভিযান চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মা...

ঢেউটিন চাইতে যাওয়ায় কৃষককে জরিমানা করলেন ইউএনও

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে যাওয়ায় এক কৃষককে প্র...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

আমবাড়ীতে কৃষকদেরকে পাওয়ার ট্রিলার বিতরণ

আমবাড়ীতে ফুলবাড়ী অঞ্চলের আমবাড়ী এরিয়ার আওতাধীন আমবাড়ী শাখা থেকে আগত প্রান্তিক...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা