অপরাধ

লক্ষ্মীপুরে বাবা-মাকে বেঁধে রেখে নারীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে বাবা-মাকে বেঁধে রেখে তাদের মেয়েকে গণধর্ষণ করেছে একদল যুবক। নির্যাতনে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৩ ডিসেম্বর) রাতে এ ঘটনায় জড়িত অভিযোগে মিরাজ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর আঘাতের চিহ্নসহ গণধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান হোসেন জানিয়েছেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নির্যাতিত নারীর পরিবারের অভিযোগ, রামগতির চরসেকান্তর এলাকায় বাবার বাড়িতে থাকতেন ওই নারী। গতরাত আড়াইটার দিকে কয়েকজন যুবক ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে। একপর্যায়ে তার মা-বাবাকে মারধর করে বেঁধে রেখে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার বাবা-মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা