অপরাধ

মাত্র ১০০ টাকার জন্য বন্ধুর গলা কাটলো মাদকাসক্ত তরুণ!

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : মাত্র ১০০ টাকার জন্য বন্ধুর গলা কেটেছে হেলাল নামের এক মাদকাসক্ত তরুণ! ঘটনাটি ঘটে চট্টগ্রামের কোতোয়ালী থানার কাটাপাহাড় লেন এলাকার টিএন্ডটি পাহাড়ের চূড়ায়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে দুজন মাদক সেবনকালে পাওনা ১০০ টাকার জন্য কথা কাটাকাটির জেরে ধারালো ব্লেড দিয়ে বন্ধু রায়হানের গলা কেটে দেয় হেলাল। কাটা গলা নিয়ে এখন চমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিশোর রায়হান।

ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা থেকে কিশোর রায়হানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত হেলালকে (২২) গ্রেফতার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এম এম মেহেদী হাসান বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে টিএন্ডটি পাহাড় এলাকায় একটি ছেলে আরেকটি ছোট বাচ্চাকে ব্লেড দিয়ে গলাকেটে পাহাড় থেকে ফেলে দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার চিকিৎসা চলছে, পুলিশ ইতোমধ্যে শিশুটির জন্য রক্তের ব্যবস্থা করেছে।”

তিনি আরও বলেন, “ঘটনার এক ঘণ্টার মধ্যেই আমরা এই ঘটনায় দায়ী ছেলেটিকে আমরা আটক করতে সক্ষম হই। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ওরা দুজনেই “গাম” নামে একধরনের নেশা করে, এটি খাওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা রেকর্ড করা হয়েছে।”

ভুক্তভোগী রায়হানের মা রেখা বেগম জানান, রায়হানের বাবা নেই। একমাত্র ছেলেকে নিয়ে তিনি নগরের আমবাগান এলাকায় থাকতেন। রায়হান নগরীতে ডাস্টবিন পরিষ্কারের কাজ করে। হেলালসহ আরও অনেকের সঙ্গে ঘোরাফেরা করত সে। রাতেও তাদের সঙ্গে রাস্তায় থাকত। গতকাল (সোমবার) রাতেও সে বাড়ি যায়নি। আজ সকালে তিনি এলাকাবাসীর কাছ থেকে খবরটি শোনেন।

রেখা বেগম বলেন, “আমার ছেলে নেশা করে কিনা জানিনা, তবে সিগারেট খায়। কয়েকদিন ধরে হেলাল, সবুজসহ আরও কয়েকজনের সাথে ঘুরাফেরা করছিলো। গতকাল রাতেও বাড়ি যায় নাই। হেলাল কেমনে আমার এত বড় ক্ষতি করতে পারল?”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

যুক্তরাষ্ট্রের অভিযানের পর পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের স...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা