অপরাধ

রাজধানীতে জাল টাকার নোটসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা থানা এলাকাধীন মগবাজার থেকে জাল টাকার নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ জাল টাকার নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হানিফ গাজী (৪৬) ও মো. ইয়াছিন মোল্লা ওরফে আব্দুল হান্নান (৫৩)।

শুক্রবার ( ৪ ডিসেম্বর) রাত ৯টায় মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা