সারাদেশ

চুরি হওয়া পুলিশের গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় পুলিশের গুলি চুরি করে নেয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার সুহিলপুরের মৃত ছমির আলীর ছেলে আরব আলী (৪০) ও মৃত রমিজ মিয়ার ছেলে মনির মিয়া (৪২)। তারা উভয়ই পেশায় ফল ব্যবসায়ী। এ সময় তাদের কাছ থেকে ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মার্চে হেফাজতের তাণ্ডবের সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে সদর মডেল থানাধীন সুহিলপুর বাজারের শেষ মাথায় পাকা রাস্তায় ১০০-১৫০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী তাদের গাড়ির গতিরোধ করে সরকারি কাজে বাধা দান করে। এ সময় খুনের উদ্দেশ্যে পুলিশকে মারপিট ও আসামি পালানোর সুযোগ করে দেয়। হামলার সময় ২০ রাউন্ড গুলি চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় মৌলভীবাজার পুলিশের নায়েক মো. মহিউদ্দিন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা দায়ের করেন। শুক্রবার পুলিশের বিশেষ একটি টিমের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের তথ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুহিলপুর বাজারের পিয়াসা মিষ্টি ভাণ্ডার দোকানের টিনের চালের উপর হতে ২০ রাউন্ড চায়না গুলি উদ্ধার করা হয়।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা