সারাদেশ

ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার অভিযোগে আ.লীগনেতা আটক

মাসুম লুমেন, গাইবান্ধা: সুদের টাকা দিতে না পাড়ায় হাসান আলী (৫৫) নামে এক জুতা ব্যবসায়ীকে অপহরণ ও মৃত্যুর দায়ে মাসুদ রানা (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মাসুদ রানার বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। মাসুদ রানা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বলে জানা গেছে।

নিহত হাসান আলী গাইবান্ধা শহরের থানা পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি শহরে আফজাল সুজ কোম্পানির জুতা সেন্ডেলের ব্যবসা করতেন।

হাসানের স্বজনরা জানান, সুদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় প্রায় এক মাস (২৬ দিন) আগে লালমনিরহাট থেকে হাসানকে অপহরণ করে গাইবান্ধায় নিয়ে আসে মাসুদ রানা।এরপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এরইমধ্যে হাসানের স্ত্রীর কাছে ফোনে ৫ লক্ষ টাকা দাবি করে মাসুদ রানা। সেই টাকা দিতে ব্যর্থ হলে আজ ভোররাতে রাগে ক্ষোভে হাসান আলী আত্মহত্যা করেন। তবে তিনি আত্মহত্যা নাকি তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে সে ব্যাপারে কেউই নিশ্চিত নন।

এদিকে, মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে মাসুদ রানাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে মাসুদ রানাকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, মাসুদ রানা আওয়ামী লীগ নেতা হলেও তিনি একজন পেশাদার দাদন ব্যবসায়ী। আর্থিক লেনদেনের জের ধরে হাসান আলীকে বল্লমঝাড় ইউনিয়নের নিজ বাড়িতে প্রায় একমাস ধরে আটক করে রাখে মাসুদ রানা। আজ সকালে লজ্জায়-অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হাসান আলী।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা