সারাদেশ

সাভারে ক্ষত-বিক্ষত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে নিজ বাড়ি থেকে ফাতেমা আক্তার (৬২) নামের এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফাতেমা যশোর জেলার বাঘাপাড়া থানার ডক্টর শেখ ফজলুর রহমানের মেয়ে। তিনি ওই এলাকায় তার ছেলে জাহিদুল আলমের বাসায় থাকতেন।

নিহতের ছেলে জাহিদ আলম জানায়, আমি একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। সেই সুবাদে আমাকে রাজধানীর মিরপুরে থাকতে হয়। প্রতি শুক্রবার খাগান আমার মাকে দেখতে আসি। আজও সকালে মাকে দেখতে আসি। পরে বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে কাজের লোককে প্রাচীর টপকে ভিতরে দেখতে বলি। কাজের লোক বলে বাহিরে পড়ে আছে। পরে গেট খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পাই আমার মায়ের মৃত দেহ। প্রথমে ভেবেছিলাম স্ট্রোক করে মারা যেতে পারে। কিন্তু মায়ের কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। একই সাথে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত জানান, লাশ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। রিপোর্ট পাওয়া গেলে বুঝা যাবে কিভাবে মারা গিয়েছে।

তিনি আরও বলেন, লাশটি তিন থেকে চার দিনের আগের। নিহতের ছেলে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।


সান নিউজ/এলএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা