ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় ডোবার মধ্যে থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় খায়রুন নেছা (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার একটি ডোবা থেকে বৃদ্ধার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খায়রুন নেছা রামচন্দ্রপুর এলাকার মৃত আব্দুল জবারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে খায়রুন নেছাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে দুইশ গজ দূরে একটি ডোবার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার হাত-পা ও মুখ বাঁধা ছিল এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

ভেড়ামারা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত চলছে। তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা