সারাদেশ

হেফাজতের তাণ্ডব পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্তি সচিব দীপক চক্রবর্তী।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পৌর ভূমি অফিস, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, তাণ্ডবের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সরেজমিন পরিদর্শন করতে মন্ত্রী তাজুল ইসলাম আমাকে পাঠিয়েছেন। আমি সরেজমিন পরিদর্শন করেছি এবং এ ব্যাপারে একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে পেশ করব। দ্রুতই ধ্বংস হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী, মোহাম্মদ ফারুক হোসেন, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ূয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ প্রমুখ।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা