অপরাধ

মিরপুরে গৃহবধূকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যায় গ্রেফতার-৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানা এলাকায় এক গৃহবধূকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় সৎ ছেলে ও তার স্ত্রীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন।

রোববার (২৯ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার অসম মাহতাব উদ্দিন জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নিহত সীমা বেগমের সৎ ছেলে আশিকুর রহমান নাহিদ, তার স্ত্রী জাকিয়া সুলতানা আইরিন, আইরিনের বাবা আশেক উল্লাহ, ভাই শাকিব, মামা নাসির উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া বেগম। রোববার দুপুরে কাফরুলের বাইশটেকি ইমামনগর এলাকার একটি ভবনের সপ্তম তলার ফ্ল্যাট থেকে সীমার (৩৩) দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে পোড়া ক্ষত ছাড়াও জখমের চিহ্ন ছিল।

কাফরুল থানার এসআই আবু বকর জানান, ৮ মাস আগে সীমা ও শাজাহানের বিয়ে হয়। কাফরুলের ওই ফ্ল্যাটে স্বামীর সঙ্গে থাকতেন সীমা। খবর পেয়ে রোববার বিকালে সীমার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়। তার শরীরের পেছনের দিকটা পোড়ানো, পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক বিরোধেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন।

পুলিশ জানায়, শাজাহান শিকদার একটি কার্টন ফ্যাক্টরির কর্ণধার। ইমাননগর সমিতি এলাকায় একটি ১০তলা ভবনের সাততলায় দ্বিতীয় স্ত্রী সীমা বেগমকে নিয়ে থাকতেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। তাদের পাশের ফ্ল্যাটেই শাজাহান শিকদারের ছেলে নাহিদ থাকতেন সস্ত্রীক।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে পুলিশ জানাচ্ছে, দুই পরিবারের ঝগড়াঝাটি হয়েছিল। তাদের আশঙ্কা, সে কারণেই সীমাকে খুন করা হয়। পুলিশ আরও জানায়, সীমা আক্তারের লাশ বিছানায় উপুড় অবস্থায় পড়েছিল। তার পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীরের পেছনে দিকে পোড়া ছিল।

তদেহের পাশেই একটি লুঙ্গি ছিল। কুপিয়ে ও পুড়িয়ে হত্যার আগে তাকে গলায় লুঙ্গি বেঁধে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে বলেও ধারণা তাদের।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা