অপরাধ

৫ মাসের সন্তান হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুর জেলা ও দায়রা জজ আদালত ৫ মাসের শিশু সন্তানকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। ২০১১ সালের ২০ মে মোবাইল কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার এক পর্য়ায়ে ৫ মাসের ছেলে সন্তান আশিককে দুই পা ধরে ঢেঁকির সাথে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (২৯ নভেম্বর) এই রায় প্রদান করেন জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান।

জামালপুর আদালতের পিপি এডভোকেট নির্মল কান্তি ভদ্র জানান, বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের উজির আলীর মেয়ে রোজিনা বেগমের সাথে বিয়ে হয় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই গাজারি জুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. মোস্তফার।

স্বামী-স্ত্রী দুইজনই ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। সন্তান সম্ভবা হলে তারা দুইজন রোজিনার পিতার বাড়িতে ফিরে আসেন। শ্বশুরবাড়ি এলাকায় দিনমজুরি করে সংসার চালাতেন মোস্তফা। ইতোমধ্যে তাদের ঘরের ছেলে সন্তান জন্ম নেয়।

এ ঘটনায় রোজিনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৩০২ ধারায় বাবাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মোস্তফা আদালতে অনুপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা