অপরাধ

লক্ষ্মীপুরে যুবতীকে রাতভর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের প্রলোভনে এক ‍যুবতীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ভুয়া বর ও ঘটকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভুয়া বর মো. সুমন (২৫) ও ঘটক দেওয়ান মো. ছগিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে থানায় মামলা করেন ভিকটিম। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পাটারিরহাট এলাকার শামসুল হকের ছেলে ঘটক মো. ছগির ও একই এলাকার ছায়েদুল হকের ছেলে মো. সুমন।

জানা যায়, ঘটক পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত শনিবার রাতে ঘটনার শিকার যুবতীকে বাড়ি থেকে কৌশলে বের করে স্থানীয় পাটারীরহাট এলাকায় নিয়ে যায় ঘটক দেওয়ান। পরে ভূয়া পাত্র সুমনসহ রাতভর যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভিকটিম এসে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় ধর্ষণের মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা