অপরাধ

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণবার জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ৬৮টি স্বর্ণবার জব্দ করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক মোহাম্মদ মুবিনুল কবীর।

তিনি জানান, আনুমানিক সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি২৪৮ ফ্লাইট তল্লাশি করা হয়। এসময় ফ্লাইটের টয়লেটের নিচের ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণবার পাওয়া যায়।

মুবিনুল কবীর আরও জানান, জব্দ সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা