অপরাধ

যুগ্ম সচিবের প্রতারণা, সর্বশান্ত অনেক মানুষ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতাররা হলেন-মো. আশরাফ আলী খান (৫২) ও মো. আব্দুল কাদির আনোয়ার (৪৩)।

এডিসি আরও জানান, প্রতারকরা করোনাকালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে করোনা মহামারি সংক্রান্তে প্রণোদনা প্যাকেজ হতে ১৫-২০ লাখ টাকা লোন পাইয়ে দেয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার জানান, গ্রেফতাররা প্রথমে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হয়ে সখ্যতা গড়ে তোলেন। এরপর তারা নিজেদের প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব, ডিজি, বিভিন্ন প্রকল্পের পরিচালক, কখনও আবার এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন।

তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এভাবে টাকা হাতিয়ে নেয়ার কিছুদিন পর তারা আত্মগোপনে চলে যান। তাদের এমন ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ।প্রতারকদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা