অপরাধ

ভারসাম্যহীন ছেলের পাথরের আঘাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় মানসিক ভারসাম্যহীন (পাগল) ছেলের পাথরের আঘাতে মনোয়ারা বেগম (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে মোস্তফাকে (৩২) আটক করেছে পুলিশ। নিহত মনোয়ারা বেগম উপজেলার তারাটি ইউনিয়নের মৈশাদিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। ছেলে মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মৈশাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ছেলেকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, মোস্তফা কামাল মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে লোহার শিকল দিয়ে বাড়ির একটি খোলা ঘরে বেঁধে রাখা হতো। শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে ওঠেন তার মা মনোয়ারা বেগম। এ সময় শিকল খুলে ঘরে থাকা ওজন মাপার পাথর দিয়ে মায়ের মাথায় আঘাত করে মোস্তফা। মনোয়ারা বেগম মাটিতে লুটিয়ে পড়লে আবারও তার মাথায় আঘাত করে মোস্তফা। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পাগল ছেলেকে খোলা একটি ঘরে খালি গায়ে বেঁধে রাখা হয়েছিল। সে সারারাত শীতে কাঁপছিল। এছাড়াও তাকে রাতের খাবার দেয়া হয়নি। সেই ক্ষোভেই হয়তো লোহার শিকল খুলে সে তার মাকে পাথর দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা