অপরাধ

পটুয়াখালীতে সমকামিতার অভিযোগে দু’কিশোরী আটক

নিজস্ব প্রতিনিধি পটুয়াখালী : পটুয়াখালীতে সমকামিতার অভিযোগে কলেজ পড়ুয়া দু’কিশোরীকে আটক করেছে র‌্যাব-৮’র একটি দল। বুধবার (২৮ অক্টোবর) পটুয়াখালী লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়। র‌্যাব জানায় অভিযুক্তরা ঢাকা থেকে সুন্দরবন-৯ লঞ্চযোগে পটুয়াখালী আসে।

আটককৃতদের মধ্যে মিনার (ছদ্মনাম) (১৫) বাড়ি পটুয়াখালীর বাউফলে ও অপরজন রাণীর (ছদ্মনাম) বাড়ি গলাচিপায় (১৫) এবং একজন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ও অপরজন এসএসসি পরীক্ষার্থী। পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারিতে ফেইসবুকের মাধ্যমে এদের পরিচয় হয় এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে বেশ কয়েকবার সরাসরি দেখা-সাক্ষাতও হয়েছে তাদের। তারা অপ্রাপ্ত বয়স্ক হলেও তারা পালিয়ে গিয়ে বিবাহ করেছে এবং সমকামিতার সাথে জড়িত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মিনার পরিবারের অভিযোগ, তাদের মেয়ের বয়স অল্প হওয়ায় এই সুযোগ কাজে লাগিয়ে আটককৃত মুল আসামি রীণা বিভিন্ন প্রলোভন দেখিয়ে, মগজ ধোলাই করে, ফুসলিয়ে এবং একপর্যায়ে জোড় করে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যায়। এ ব্যাপারে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করেন মিনার প‌রিবার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র‌্যাবের সহযোগিতা কামনা করেন।

উদ্ধারকৃত মিনা ও আটককৃত রাণীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মিনার পিতা বাদী হয়ে জেলার বাউফল থানায় একটি অপহরণ মামলাও দায়ের করেছেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উভয়ে কিশোরী হলেও এরা দু‘জন দুজনকে বিয়ে করেছে এবং তারা একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালবাসে বলেও পুলিশকে জানিয়েছে।

এ ব্যাপারে একটি অপহরণ মামলা হয়েছে এবং উভয়কে আদালতে সোপর্দ করা হয়ে‌ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান ওসি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা