অপরাধ

তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ করলো অষ্টম শ্রেণির ছাত্র 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর দুপুরে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পা‌শের একটি বাগানে নিয়ে যায় ঐ কিশোর। সেখানে তা‌কে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয় সে।

ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। শনিবার বিকেলে বিষয়টি এলাকায় জানাজানি হলে রাতে শিশুটির বাবা বাদী হয়ে পুলিশের সহযোগিতায় ভেদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরের বিরুদ্ধে মামলা করেন।

ভেদরগঞ্জ সার্কেল সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার জানান, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগে মামলা হ‌য়ে‌ছে। রোববার (২৫ অক্টোবর) মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে। তা‌কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা