অপরাধ

ডিভোর্সি নারীকে ধর্ষণ, যুবদল নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ডিভোর্সি নারীকে (২১) বিয়ের প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনায় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হেলাল উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দিল মোহাম্মদ হাফেজ বাড়ি ওরফে মুনছুর আলী মাঝি বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিক মাস্টারের ছেলে এবং ২০০১ সালে তৎকালীন সরকার দলের পৃষ্ঠপোষকতায় চরফকিরা ইউনিয়নে দুর্ধর্ষ বিচ্ছু বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।

মামলা সূত্রে জানা যায়, ওই ডিভোর্সি নারী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এলে তার চাচা-চাচিরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। ওই সুযোগে হেলাল ওই নারীকে তার বাবার বাড়ির সম্পত্তি পাইয়ে দেয়া ও বিয়ের প্রলোভনের আশ্বাসে কৌশলে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের খুরশিদ মঞ্জিলের ভাড়া বাসায় জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারী তাকে বিয়ের কথা বললে সে টালবাহানা শুরু করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুর রহমান বলেন, নির্যাতিতার মৌখিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টায় আটককৃত আসামি রুহুল আমিন হেলালকে (৩২) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরে নির্যাতিতা নারীর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা