অপরাধ

ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করলো ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : অভিযোগ উঠেছে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় নিযার্তিতার পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতিসহ দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নিযার্তনের অভিযোগ এনে শুক্রবার দুপুরে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও নির্যাতিতার পারিবারিক সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবীয়াবাদ গ্রামে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে অডিটোরিয়ামে ডেকে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায় ছাত্রলীগ সভাপতি রাজু। এসময় নির্যাতিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কৌশলে পালিয়ে যায় রাজু। পরে ‘৯৯৯’ এ কল করে বিষয়টি অবগত করা হলে রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির বলেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা