অপরাধ

রাজধানীর শাহবাগে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শাহবাগে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.রহমত উল্লাহ (২৭), জাহাঙ্গীর আলম (৪২), মো. রমজান (৩৩), মো. রফিক (১৯), আমিনুল ইসলাম (৩৫) ও মোছা. ফজিলা খাতুন (২৬)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকা হতে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের একটি দল।

গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে ইয়াবা এনে ঢাকা শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য দোয়েল চত্বরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত রহমত উল্লাহ, রফিক ও আমিনুল কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের কাছ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা এনে গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর, রমজান ও ফজিলা খাতুনের কাছে বিক্রি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা