রাজধানীতে ছেলের হাতে বাবা খুন      
অপরাধ

রাজধানীতে ছেলের হাতে বাবা খুন      

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর দক্ষিণখানে মাদকাসক্ত সৎ ছেলে ইয়াসিনের হাতে খুন হয়েছেন বাবা মোহর উদ্দীন মিলন (৪০)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান থানার কোটবাড়ি চড়ইটেক এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই হৃদয় জানায়, আগের স্ত্রী মারা যাওয়ায় মোহর উদ্দীন মিলন ছেলে ইয়াসিনের মাকে বিয়ে করেন। ইয়াসিন মাদকাসশক্ত হওয়ায় প্রায় তাদের মধ্যে বিবাদ হতো। শুক্রবার রাতে বিবাদের এক পর্যায়ে ইয়াসিন ছুরি দিয়ে মোহর উদ্দীনকে আঘাত করে। তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় ডাক্তার মৃত ঘোষণা করেন।

হৃদয় আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতায়ালিতে। তার বাবার নাম মোহাম্মদ আলী।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা