সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে ১২০ টাকায় পেলেন পুলিশে চাকরি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়েছেন হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ৩৬ জন। কোন প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী।

আরও পড়ুন: মধ্যরাতে রাজধানীতে ঝড়

শনিবার (২৩ মার্চ) বিকেল ৫ টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল সেটে রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান পিপিএম।

এতে ৩৬ জন উত্তীর্ণ হয়। এরমধ্যে ৪ জন নারী ও বাকী ৩২ জন পুরুষ পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৯৭ আবেদন করেছিলো। ২৮১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ জন লিখিত পরীক্ষায় পাশ করেন। এরমধ্যে মৌখিক (ভাইভা) ৩৬ জন সর্বোচ্চ নম্বর পেয়ে চুড়ান্ত নির্বাচিত হয়।

আরও পড়ুন: চাঁদাবাজি করলেই ব্যবস্থা

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান পিপিএম তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

এছাড়াও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত অন্যান্য সদস্যদ্বয়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা