সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে কাটাগড় মেলার মাঠ পরিদর্শন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় দেওয়ান শাগের শাহ্ মেলার মাঠ শনিবার (২৩ মার্চ) বিকেলে পরিদর্শন করেন বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম। এসময় তিনি মেলা কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

আরও পড়ুন : কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল ইউসিবি

মেলা কমিটির সদস্যদের তিনি বলেন, মেলা করেন কিন্তু যথাযথ নিয়ম মেনে। মেলা চলাকালীন যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেলা করলে মেলা বন্ধ করতে বাধ্য হবো আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে।

এদিকে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করেন ওসি মো. শহিদুল ইসলাম।

আরও পড়ুন : লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ওসি তার ফোর্স নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইলে তরমুজসহ বিভিন্ন ফলের দোকান, কাচাবাজার, মাংসের দোকান মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পক্ষ থেকে এই বাজার মনিটরিং। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নিয়মিত নজরদারির অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করা হয়েছে। নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা