সংগৃহীত
সারাদেশ

ট্রাক খাদে পড়ে পথচারী আহত

ইমরান আল মাহমুদ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ব্র্যাক অফিস সংলগ্ন সড়কের পাশে পণ্যবোঝাই ট্রাক খাদে পড়ে একজন আহত হয়েছে।

আরও পড়ুন : কেশবপুরে মুজাহীদুল ইসলামের লিফলেট বিতরণ

বৃহস্পতিবার(৭ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত আব্দুল আউয়াল(৫৭) রাজাপালং ২নং ওয়ার্ডের মৃত আবু বক্করের ছেলে বলে জানা যায়। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন : চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী নুরুল আমিন জানায়, কোর্টবাজার থেকে উখিয়া যাওয়ার পথে একটি ট্রাক খাদে পড়ে গিয়ে একজন আহত হয়েছে। ট্রাকটি পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে টিম পাঠানো হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা