সংগৃহীত ছবি
সারাদেশ

মদপানে দুই ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মদপানের পর অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাটাজোর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তারা হলেন- উপজেলার বাটাজোর গ্রামের জাফর খানের ছেলে আরিফ খান (৪০) ও একই গ্রামের আশরাফ খানের ছেলে আদনান খান (৩২)।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ২৮ সদস্য গ্রেফতার

স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন তালুকদার জানান, মঙ্গলবার রাতের কোনো একসময় আরিফ ও আদনান বন্ধুদের সঙ্গে মদপান করেন। বুধবার ভোর থেকে তাদের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। প্রথমে আরিফ খানকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদনান খানও অসুস্থ হয়ে পড়লে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে আদনান খান মারা যান। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: অভাব-অনটনে পড়ে বৃদ্ধের আত্মহত্যা

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা