সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোর গ্যাংয়ের ২৮ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি: চট্টগ্রামে ৬ টি কিশোর গ্যাংয়ের ২৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

আরও পড়ুন: পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও ফেনী পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে নিষিদ্ধ পলিথিন জব্দ

গ্রেফতারকৃতরা হলেন, ফেনী পৌরসভার এসডিকে গ্রুপের প্রধান মো. রাব্বি (২০), মো. তৌহিদুল ওরফে সাগর (১৭), মো. ফখরুল (২০), চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে নুরু গ্রুপের সদস্য মো. রাকিব উদ্দিন তামিম (১৯), মো. আহাদ আলীফ (১৯), গোপাল ত্রিপুরা (২২), আবরার হান্নান (১৯), মোহাম্মদ জুবাইরুল ইসলাম (২০), সুব্রত বড়ুয়া (২১), আমিন কলোনি এলাকা থেকে রশিদ গ্রুপের প্রধান মো. হারুনুর রশিদ (২১), আকবর টিলা পূর্বাঞ্চল হাউজিং সোসাইটি এলাকা থেকে রুবেল গ্রুপের প্রধান মো. রবিউল আওয়াল রুবেল (২৩), মো. মুন্না (২২), মেহেদী হাসান মুন্না (২০), মো. মনির (২০), ফারহাদ (২৪), আসিফ (২২), রাশেদ ওরফে রাসেল (২০)।
বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকা থেকে ইউসুফ গ্রুপের প্রধান মো. ইউসুফ (২১), এমরান হোসেন বাবলু (২৩), মো. জামাল উদ্দিন (৩৮), মো. সাখাওয়াত হোসেন শাকিল (২৪), মো. মনির উদ্দিন (২৫), পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকা থেকে সাদ্দাম গ্রুপের প্রধান মো. রকিবুল হোসেন ওরফে সাদ্দাম (২৬), মো. সাব্বির হোসেন (২০), মো. আলা উদ্দিন (২০), মো. মাসুদুর রহমান অপু (২৬), মো. রায়হান (২২) এবং মো. জাকির হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

র‌্যাব বলেছেন, গ্রেফতার কিশোর গ্যাংগুলোর সদস্যরা চট্টগ্রাম মহানগরী এবং ফেনী জেলার বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং এবং প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মে জড়িত। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে দিনদুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদকসেবন করে থাকে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় চক্রের মদত রয়েছে। মূলত ‘হিরোইজম ও বড় ভাই কালচার’ দেখানো পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠার অন্যতম কারণ বলে জানায় র‌্যাব।

র‌্যাব বলেছেন, গ্রেফতারদের মধ্যে এমরান হোসেন বাবলু, রকিবুল হোসেন ওরফে সাদ্দাম, মো. আলা উদ্দিন, মো. রায়হান এবং মো. জাকির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া, আকবারশাহ, চান্দগাঁও এবং পাহাড়তলী থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং নাশকতার আটটি মামলা রয়েছে

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা