সারাদেশ

ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় আরও ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : জৈবসার কারখানায় আগুন

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)।

আরও পড়ুন : লামায় ৯ দোকান পুড়ে ছাই

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা যাত্রী নিয়ে উপজেলা সদরে যাচ্ছিল। অটোরিকশাটি পুর্ণানগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলে ট্রাক্টর ও অটোরিকশাচালকসহ ৯ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলাম মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসির উদ্দিন।

আরও পড়ুন : অপহৃত ৫ শিশু উদ্ধার, আটক ২

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

নারী শিক্ষার আস্থায় গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্র সবুজপাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা