সংগৃহীত ছবি
সারাদেশ

জৈবসার কারখানায় আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের সবুজ বাংলা জৈব সার উৎপাদন কারখানা ও তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকার সবুজ বাংলা জৈব সার কারখানার তুলার গুদামের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সার কারখানাটির তুলার গুদামে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সার কারখানাটিতে রাখা অন্যান্য দাহ্য পদার্থে। কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানার বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হতে থাকে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ২টি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা