সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাহাব উদ্দিন (২৪) নামের একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় পতিত পিকআপের চালক ছিলেন তিনি।

আরও পড়ুন: বাড়ল এলপি গ্যাসের দাম

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের ফাজিলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সাহাব উদ্দিন লক্ষীপুরের রায়পুর উপজেলার চর মোহন এলাকার বাবুল মিয়ার ছেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্র বলছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর অংশের ঢাকামুখী লেনে সংস্কার ও মেরামতের কাজ চলছে। ঢাকামূখী লেন সাময়িক ভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এই কারণে চট্টগ্রামমুখী লেনে ২ দিক থেকে যানবাহন চলাচল করছিলো। আজ দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পিকআপের চালক সাহাব উদ্দিন (২৪) মারাত্মকভাবে আহত হন। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: আবার চাকা ঘুরলো মেট্রোরেলের

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এমনকি এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা